জগন্নাথপুরে বাবার হাতে ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আমার ছেলেকে খুন করেছি, তোমরা আমাকে মেরে ফেলো।’ এ কথা বলে জগন্নাথপুর থানায় চিৎকার করছিলেন আবদুুল আজিজ নামের এক ব্যক্তি। নিজ ছেলেকে জবাই করে হত্যার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার রাতে আবদুল আজিজ তাঁর শিশুসন্তান আবু নাহিদকে (৯) দা দিয়ে জবাই করেন। এ সময় শিশুটির মা পাশেই ঘুমিয়ে ছিলেন। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় নাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই সে মারা যায়। নিহত শিশুর চাচা সুলতান মিয়া জানান, তাঁর ভাই কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছিলেন। তাই বলে তিনি এ রকম কাণ্ড ঘটাবেন, ভাবতে পারেননি তাঁরা। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওছার আহমদ বলেন, ‘খবর পেয়ে আবদুল আজিজকে আটক করি। পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।’