জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর-সিলেট সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৫জন আহত হয়েছেন। জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-সিলেট সড়কের ইসহাকপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে যাত্রীবাহী বাসটি সিলেট থেকে জগন্নাথপুরে আসছিল। পথে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৫জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে উপজেলার লহরী গ্রামের দেলোয়ার হোসেনকে (৩২ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শুকুর আলী(৪৫), আক্তার হোসেন (২২) আনহার মিয়া (৩৪), কবিরপুর গ্রামের হাফিজুর রহমান (২৬), উংগর গ্রামের আরব আলী (২৭), আলীপুর গ্রামের তাওহীদ মিয়া (২৩), লিচাউড়ার গ্রামের আনোয়ারা বেগম (৩৫) ও আবু খালেদকে (৩৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানায় উপরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।