জগন্নাথপুরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরবাসীর বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যা নিরসনে নির্মিত ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রটি গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপকেন্দ্রটি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসাদ এম এ মান্নান। উপকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী চৌধুরী আবু উবায়েদ। উপজেলাবাসী ও বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, ২০০৯ সালে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই নামক স্থানে একটি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়। সিলেটের বড়ইকান্দি থেকে জগন্নাথপুর উপকেন্দ্র পর্যন্ত ৪৪ কিলোমিটার দূরত্বে ৩৩ হাজার কেভি লাইন চালু করতে প্রয়োজনীয় তার ও খুঁটি সংযোগের কাজ শেষ হয় গত সেপ্টেম্বরে।