জগন্নাথপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে সিতাব আলী নামের এক যুবক খুন হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে।পুলিশ ও নিহত সিতাবের পরিবার সূত্রে জানা গেছে, সিতাব (২৪) মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় রসুলগঞ্জ বাজারে যান। রাত আড়াইটার দিকে রসুলগঞ্জ বাজারের পাহারাদার সিতাবকে রক্তাক্ত অবস্থায় বাজারসংলগ্ন একটি সেতুর পাশে পড়ে থাকতে দেখেন। সিতাবের গলায় ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। পরে বাড়ির লোকজন খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় সিতাবকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোরে তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য সিতাবের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সিতাবের গলা কেটে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।