জগন্নাথপুরে যুবলীগের আহ্বায়ক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির ৪৭ সদস্যের ওই কমিটি অনুমোদন করেন। কমিটিতে কামাল উদ্দিনকে আহ্বায়ক এবং আবুল হোসেন, সাইফুল ইসলাম, বিভাষ দে, হামিদুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসাঈন, নজরুল ইসলাম, ফজরুল ইসলাম, মাহবুবুর রহমান ও সালেহ আহমদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এর কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে।