জগন্নাথপুরে সংঘর্ষ একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত ও চারজন আহত হয়েছেন। উপজেলার হাড়গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ছুরুক মিয়া (২২)। তিনি একই গ্রামের তছদর আলীর ছেলে।
আহত চারজন হলেন তছদর আলী, হোসাইন আহমদ, আবদুল রশিদ ও হানিফ আলী। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকার একটি জলমহাল নিয়ে ওই গ্রামের আলতা মিয়ার সঙ্গে কয়ছর রশিদের বিরোধ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় স্বাধীন বাজারে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে ধারালো অস্ত্রের আঘাতে ছুরুক মিয়া মারা যান। জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের চাচা সিকান্দর আলী একটি হত্যা মামলা করেন।