জগন্নাথপুরে সেতু ধসে তিন শ্রমিকের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি মাঝপাড়া গ্রামে গত শুক্রবার সকালে পুরোনো সেতু ভাঙার সময় চাপা পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।নিহত শ্রমিকেরা হলেন: বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের আবদুর নূর (৩২) ও সুন্দর আলী (৩৫) এবং একই উপজেলার বল্লবপুর গ্রামের মোস্তাব আলী (৪০)। এ ঘটনায় গুরুতর আহত বাইশঘর গ্রামের হুশিয়ার আলী (২৪) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীরামসি মাঝপাড়া গ্রামের খালে পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকালে পুরোনো সেতুটি ভাঙার কাজ চলাকালে একটি অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে ওই তিনজন শ্রমিক প্রাণ হারান। জগন্নাথপুর থানার ওসি এস এম মাকছুদুর রহমান জানান, লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।