জগন্নাথপুরে স্কুলশিক্ষক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামে স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ স্কুলশিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে বাদী হয়ে জগন্নাথপুর থানায় শুক্রবার রাতে ডাকাতির মামলা করেছেন। এদিকে স্কুলশিক্ষকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠদান বন্ধ রেখেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ‘বিদ্যালয়ের শিক্ষক গুলিবিদ্ধ হওয়ার তিন দিন অতিবাহিত হলেও হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় আমরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবিতে পাঠদান বন্ধ রেখেছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস জানান, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী পাঠদান বন্ধ রেখে চলে যাওয়ায় পাঠদান হয়নি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে।