জগন্নাথপুরে হাতকড়া নিয়ে আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের হাতকড়া নিয়ে এক আসামি পালিয়ে গেছেন। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।পলাতক আসামির নাম শেখ আল আমিন আহমদ (২০)। তিনি সৈয়দপুর গ্রামের বাসিন্দা।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বিকেলে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে একটি মামলার এজাহারভুক্ত আসামি আল আমিনকে গ্রেপ্তার করে। তাঁকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলযোগে থানায় নেওয়া হচ্ছিল। পথে তিনি পুলিশকে ধাক্কা দিয়ে নেমে পালিয়ে যান।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান জানান, আল আমিন সৈয়দপুর গ্রামে একটি সংঘর্ষের মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে গেছেন।