জগন্নাথপুরের মিরপুর ও বিশ্বনাথের দশঘরে ইউপি নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। গত রোববার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের লহরি গ্রামের বাসিন্দা মানিক মিয়া ওই ইউনিয়ন দুটির সীমানাবিরোধ নিয়ে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মার্চ এক আদেশে সীমানা বিরোধের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিরপুর ও দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ ওই স্থগিতাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।আগামী ১৫ ও ২৮ জুন যথাক্রমে মিরপুর ও দশঘর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।