জগন্নাথে সমাজকর্ম বিভাগের দ্বাদশ ব্যাচের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দ্বাদশ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গত সোমবার এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, সমাজে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এই বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে পারবে। গবেষণার মাধ্যমে নতুন নতুন কৌশল তৈরি করতে হবে। সামাজিক মূল্যবোধ বিচার করে বিজ্ঞানভিত্তিক
পদ্ধতিতে সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। এভাবেই শিক্ষার্থীরা দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে উঠবে। বিজ্ঞপ্তি