জগন্নাথের হল উদ্ধারে অবস্থান ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববারও অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সুষ্ঠু সমাধান ও পুরান ঢাকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী সমিতি।
গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে শিক্ষক সমিতি। একই দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ক্যানটিনে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্রজোট।