জগন্নাথের 'সি' ইউনিটের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০৯০ জন। আজ বেলা দুইটার দিকে ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ৬২০টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের ১৮৮৪ এবং অন্যান্য বিভাগের ২০৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnuac.bd) ফলাফল পাওয়া যাচ্ছে। গত শুক্রবার বিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।