জগ্লুল আহ্মেদ চৌধূরীর দোয়া মাহফিল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যেষ্ঠ সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরী স্মরণে আজ শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব রাজধানীর বনানী জামে মসজিদে অনুষ্ঠেয় দোয়া মাহফিলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক। গত বছরের ২৯ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে বাসের ধাক্কায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। বিজ্ঞপ্তি।