জগ্লুল আহ্মেদের কুলখানি সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর কুলখানি সম্পন্ন হয়েছে গতকাল শুক্রবার বাদ আসর। গুলশানের আজাদ মসজিদে এই কুলখানিতে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কুলখানিতে অধ্যাপক আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সম্পাদক, সাংবাদিক, মরহুম জগ্লুল আহ্মেদ চৌধূরীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
কুলখানিতে জগ্লুল আহ্মেদ চৌধূরীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর ছেলে নাবিল আহমেদ বাবার রুহের মাগফিরাত কামনা করে সমবেত সবার কাছে দোয়া চান।
গত শনিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জগ্লুল আহ্মেদ চৌধূরী মারা যান।