জঙ্গল ছলিমপুরের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় দেওয়া অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এ সময় ছিন্নমূলের বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের লোকজনকে বাধা দেন। পরে ওই এলাকা এলাকার মূল বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

ছিন্নমূল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার বিকেলের দিকে বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেলে ছিন্নমূলের বাসিন্দারা এক হয়ে ওই এলাকার প্রবেশপথে জড়ো হতে থাকেন। পরে স্থানীয় বাসিন্দাদের অবস্থান দেখে তাঁরা চলে যান।

প্রশাসন সূত্রে জানা গেছে, জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় গত ২১ জুলাই পাহাড়ধসে পাঁচজন মারা যায়। এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান সেখানকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। 

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিবিরহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘ছিন্নমূল এলাকায় গত সোমবার আবারও বিদ্যুৎ-সংযোগ দেওয়ার বিষয়টি আমরা জানতে পারি। এরপর সেটি আবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়।’