জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরের ভগবান টিলা এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। অভিযানে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে নয়টি বিভিন্ন ধরনের অস্ত্র, ছয়টি গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া সাতজন হলেন: আবুল কাশেম (৩৫), নূর ইসলাম (৪০), বাদশা মিয়া (২৩), ওসমান গণি (৩৫), সাদেকুর রহমান (৪৮), মো. জসিম (২৮) ও আল আমিন সাগর (২৭)।