জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন: ১১ জন রিমান্ডে
রাজধানী ঢাকায় জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন হেলাল উদ্দিন, আল আমিন, জাহেদুল্লাহ, আল মামুন, আল আমিন (১), আমজাদ হোসেন, মঈন খান, তাজুল ইসলাম, নাহিদুজ্জা, টলি নাথ ও ফ্যসাল তুহিন। রাজধানীর রুপনগর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ আক্তারুজ্জামাম ইলিয়াস আসামিদের আদালততে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। থেকে গ্রেপ্তার ১১ জঙ্গির
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা যুক্তরাজ্যভিত্তিক আইবাক লিমিটেডের বাংলাদেশ শাখায় কর্মরত ছিলেন। এর চেয়ারম্যান সাইফুল হক সুজন ২০১৫ সালের ১০ ডিসেম্বর সিরিয়ায় মারা যান। তখন আইব্যাকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ ওঠে। তখন নাহিদুজ্জাকে গ্রেপ্তার করা হয়। তখন প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। কিন্তু আইব্যাকের দায়িত্বশীল কর্মকর্তা আতাউল হক সুজন স্পেনে আইসিএনচিটেল নামের নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেন। একই সঙ্গে ঢাকায় ওহামি নামক আরেকটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। গত কয়েক মাসে আইসিএনচিটেল স্পেন থেকে ওহামিকে টাকা দেয়। টাকার পরিমাণ ৭ লাখ ৭৭ হাজার ৬৯৮ টাকা। এই টাকা কীভাবে খরচ হয়েছে তার সদুত্তর দিতে পারেননি আসামিরা। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া জরুরি। শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৩ সেপ্টেম্বর র্যাব-৪ এর উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাদী হয়ে রুপনগর থানায় মামলাটি করেন।