জঙ্গি খামারু ফের গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য মাহাতাব খামারুকে (৪৯) আবারও গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার ভোরে র্যাবের একটি দল খামারুকে তালঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। র্যাবের বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার জানান, জঙ্গিসংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় খামারুকে গ্রেপ্তার করা হয়েছে।বাগমারা থানার ওসি ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, খামারু জেএমবির তালিকাভুক্ত সদস্য। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কিছুই জানে না। তিনি বলেন, এর আগেও খামারু একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।