জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জামালপুরে এক জঙ্গি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে জেএমবির তিন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে রাজু আহম্মেদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার জামালপুরের ইসলামপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, তিনি জেএমবির সদস্য।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।