জঙ্গি ছেলের লাশ দাফনের খবর জানেন না বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের খবর জানেন না রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত সাতক্ষীরার মতিয়ার সরদার ওরফে গাজীর বাবা। তাঁর বাবা নাছিরউদ্দিন বলেছেন, ছেলের লাশ দাফনের বিষয়ে কেউ তাঁকে কিছু জানায়নি।

তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের ধান্দিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের বাসিন্দা মতিয়ার সরদার। নাছিরউদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ২৯ জুলাই পুলিশ তাঁকে ঢাকায় নিয়ে যায়। সেখানে তিনি তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। কিন্তু লাশ নেওয়ার জন্য তিনি লিখিতভাবে কোথাও আবেদন করেননি। পুলিশের লোকজন ঢাকা থেকে কয়েকবার মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ছেলের লাশ তিনি পেতে চান। তবে টাকা লাগলে তিনি দিতে পারবেন না। খরচ করে ছেলের লাশ ঢাকা থেকে সাতক্ষীরায় নিয়ে আসার সামর্থ্য তাঁর নেই।