জঙ্গি জান্দালকে রিমান্ডে নিয়েছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি মইন ওরফে আবু জান্দালকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর জান্দালের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত। কিন্তু সিলেটের কয়েকটি মামলায় জান্দালকে সিলেট আদালতে নেওয়া হয়। শনিবার তাঁকে ঢাকায় আনার পর সিআইডি কার্যালয়ে ২১ আগস্ট মামলায় রিমান্ডে নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহ্হার আকন্দ বলেন, জিজ্ঞাসাবাদের প্রথম দিনে জান্দাল ২১ আগস্ট হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও আরো কয়েকটি চাঞ্চল্যকর হামলার সঙ্গে জড়িত থাকার কথাও এই জঙ্গি স্বীকার করেছে। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি গাজীপুর থেকে আবু জান্দালকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৪১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়।