প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র বন্ধ করে দিয়েছে পুলিশ। বাগাতিপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার এমএস মিডিয়া কম্পিউটার ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ ও একটি পিসি জব্দ করে পুলিশ। অনুমোদনপত্র না থাকায় সেন্টারটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহামান বলেন, জব্দ করা কম্পিউটার দুটি পরীক্ষা করা হচ্ছে। জঙ্গি অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।