জঙ্গি দমনে নাগরিক অধিকার ক্ষুণ্ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে দেওয়া বর্ণনা তথ্যনির্ভর নয় বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখার বিষয়ে তাদের চশমাটা ভুল, দেখার চোখটাও ঝাপসা।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথিবীর সব দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবছর তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের ঢালাও মন্তব্য প্রদান আমরা নীতিগতভাবে সমর্থন করি না।’
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন-২০১৬-এ বলা হয়, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নাগরিক ও রাজনৈতিক অধিকার খর্ব করছে সরকার।
এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনের কাজে কোনো সামাজিক বা নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়নি। বিচারবহির্ভূত কোনো হত্যাও সরকার বা আইন সমর্থন করে না।