প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাআমির উদ-দ্বীনের প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে এ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি।তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ এই মামলায় মুফতি রউফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, রউফ আফগান যুদ্ধে অংশ নেন। তিনি ভারী অস্ত্র চালনায় পারদর্শী। তিনি আফগানিস্তান থেকে দেশে ফিরে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের সঙ্গে সক্রিয়ভাবে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অংশ নেন। জানা গেছে, মুফতি রউফের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। তিনি এ দেশে শুরুর দিকে হুজির সঙ্গে যুক্ত ছিলেন।