জঙ্গি প্রতিরোধে নতুন সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, ওয়াই-ফাই নিয়ন্ত্রণ করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেল’-এর সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় ক্যাম্পাস-সংলগ্ন কটেজ ও আশপাশের বাড়িতে লোকজন সম্পর্কে তথ্য সংগ্রহ করা, ক্যাম্পাসের ফটকসমূহে নিরাপত্তা বাড়ানো, ক্যাম্পাসে থাকা দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সার্বক্ষণিকভাবে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখারও আহ্বান জানানো হয়।
সভায় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুত। চট্টগ্রাম ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ সেল’ জঙ্গিবাদ প্রতিরোধের বিষয় তদারক করবে।
সভায় আরও বক্তব্য দেন সহ-উপাচার্য শিরীন আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা, অধ্যাপক অরুণ কুমার দেব, অধ্যাপক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব, হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল প্রমুখ।