প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় জঙ্গিনেতা মুফতি হান্নানের ছোট ভাই মহিবুল্লাহ ওরফে অভি সাফাই সাক্ষ্য দিয়েছেন।
গতকাল সোমবার মহিবুল্লাহর সাফাই সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন। এ নিয়ে দুজন আসামির সাফাই সাক্ষ্য শেষ হলো। আজ মঙ্গলবার অন্যান্য আসামির পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপনের দিন ধার্য আছে।
গতকাল সাফাই সাক্ষ্যতে মহিবুল্লাহ দাবি করেন, তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর ভাই মুফতি হান্নানের (সম্প্রতি অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়) কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি আদায় করা হয়েছে।