প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিসংশ্লিষ্টতা ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর দুজনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে মতিহার থানা-পুলিশ। অভিযোগ না পাওয়ায় অপরজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, জিজ্ঞাসাবাদ শেষে জুবায়ের হোসেন নামের শিক্ষার্থীকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। জুবায়েরের পরিচিত শিক্ষার্থী মকসুদকেও গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আল তৌফিক নামের শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে।