জঙ্গি সন্দেহে কলকাতায় এক বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সন্দেহে গত বুধবার কলকাতায় এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। জাহিদ হোসেন নামের ওই ব্যক্তি ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ (আইএম)-এর সঙ্গে যুক্ত এবং ২০১০ সালে পুনেতে জার্মান বেকারিতে বোমা হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার। গতকাল বৃহস্পতিবার কলকাতা রেলস্টেশনের বাইরে চিতপুর থানা এলাকা থেকে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী (এসটিএফ) জাহিদ হোসেনকে আটক করে।
এসটিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাহিদ হোসেনের বাড়ি ঢাকার মিরপুরে। তিনি আইএমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতা বলে মনে করা হয়।