জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মেডিকেল ছাত্রের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেনকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিদ কুলগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে হান্নানকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই লিয়াকত আলী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।