জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশ মো. আব্দুস ছাত্তার (৫৫) নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, আব্দুস ছাত্তার অপহরণ, হত্যা ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি। তিনি জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। গতকাল বিকেলে উপজেলার চকবিষ্টপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।