জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সঙ্গে জড়িত সন্দেহে রুবেল মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গাইবান্ধা শহর থেকে গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেলের বাড়ি সাদুল্যাপুর উপজেলার কিশামত বাগচী গ্রামে। রাজশাহীতে র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, আল্লাহর দলের বেশ কিছু সদস্য কিশামত বাগচী গ্রামে ইসলাম সম্পর্কে নানা অপব্যাখ্যা ছড়াচ্ছিলেন। স্থানীয় এক ব্যক্তি এর প্রতিবাদ করায় তাঁরা ওই ব্যক্তির ওপর হামলা চালান। এ ঘটনায় দায়ের করা মামলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।