জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামের হাটহাজারী থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহান নাছরিন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে হাটহাজারী থানা-পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী সদরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১২ জনকে আটক করে র্যা ব-৭। র্যা বের দাবি, ওই বাসায় মাদ্রাসাছাত্রদের জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা হতো।
মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হবে।