জঙ্গি সন্দেহে চার মহিলা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল রোববার জঙ্গি সন্দেহে পুলিশ চারজন মহিলাকে আটক করেছে। তাঁদের কাছ থেকে বেশকিছু প্রচারপত্র, ১৫টি প্রচারণামূলক সিডি, পাঁচটি বইসহ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। ওই চার মহিলা নিজেদের হিযবুত তাওহীদের সদস্য বলে দাবি করেছেন। আটক মহিলারা হলেন, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী সুমাইয়া আক্তার (২০), একই গ্রামের আশিকুর রহমানের স্ত্রী রুনা খাতুন (১৯), কৈকুন্ডা গ্রামের লিটন খাঁর স্ত্রী আরিফা খাতুন (১৯) এবং সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রুমা খাতুন (২২)।