জঙ্গি সন্দেহে দুই জেলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রাজশাহীর বাগমারা উপজেলায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নেতা এবং অন্যজন জেএমজেবির সদস্য।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার আবুল কালাম আজাদ (৬০) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহেদুজ্জামান বলেন, আবুল কালাম আজাদ জেএমবির নেতা। তিনি জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে জেএমবি-সংশ্লিষ্টতা ও নাশকতার মামলা রয়েছে।