জঙ্গি সন্দেহে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া থেকে গতকাল রোববার দুজনকে আটক করেছে র্যা ব। জঙ্গি সন্দেহে তাঁদের আটক করা হয়েছে বলে র্যা ব দাবি করেছে।
র্যা ব-৮-এর একটি দল গতকাল সকালে উপজেলার বাঁশতলা গ্রামে অভিযান চালিয়ে মিরাজ (৩০) ও মাহিন ব্যাপারীকে (২০) আটক করে মাদারীপুর ক্যাম্পে নিয়ে যায়।
আটক মাহিন নড়িয়া পৌর এলাকার বাঁশতলা গ্রামের ইয়ার বকস ব্যাপারীর ছেলে। তিনি নড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আর মিরাজের পরিচয় জানা যায়নি।
ইয়ার বকস ব্যাপারী বলেন, ‘আমার ছেলের সঙ্গে এক বছর আগে মিরাজের পরিচয় হয়। তখন থেকে সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। আমার ছেলেও তার সঙ্গে যেত। ছেলের সঙ্গে তার কীভাবে পরিচয় হয়েছে, তা আমরা জানি না।’
র্যা ব-৮-এর এএসপি সুমন রঞ্জন সরকার বলেন, জঙ্গি সন্দেহে ওই যুবকদের আটক করা হয়েছে।