জঙ্গি সন্দেহে বাগমারায় তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন কনোপাড়া গ্রামের শামসুদ্দিন (৪৫), তৌহিদুল ইসলাম (৩৮) ও ইসমাইল হোসেন (৫৫)। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা কেউ জঙ্গি নন। র‌্যাব-৫-এর জঙ্গি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার জানান, মঙ্গলবার রাতে উপজেলার কনোপাড়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জঙ্গিদের হাতে নিহত সাজুরিয়ার আবু তালেব হত্যাসহ জঙ্গিসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।