জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার আসিফের জামিন মঞ্জুর
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার আসিফ আদনানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আসিফের জামিনের স্থগিতাদেশ চলবেআসিফ আননানের আইনজীবী এ এফ হাসান আরিফ প্রথম আলোকে বলেন, আসিফের বিরুদ্ধে তোলা অভিযোগ বিধিসম্মত নয়। অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে যুক্তি দেওয়া হয়েছে। আদালত জামিন মঞ্জুর করায় আসিফের কারামুক্তিতে আর বাধা নেই।
গত সেপ্টেম্বরের শেষ দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে আসিফসহ দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর ডিবি দাবি করে, ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহ করতে যুক্তরাজ্যপ্রবাসী এক বাংলাদেশি ছয় মাস ধরে এ দেশে অবস্থান করছেন। ওই দুজন গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়।