প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের হলি আর্টিজান বেকারি ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা নিয়ে সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। গতকাল সোমবার সংসদে এ কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
ডেপুটি স্পিকার জানান, এ বিষয়ে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম একটি নোটিশ দিয়েছেন। নোটিশটি গ্রহণের অপেক্ষায় আছে।
গতকাল বিল পাসের আগে তরীকত ফেডারেশনের সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার বিষয়ে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার তাঁকে থামিয়ে দেন। ডেপুটি স্পিকার বলেন, এ বিষয়ে ইতিমধ্যে স্পিকার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।