জঙ্গি হামলা : প্রতিক্রিয়া

শেখ হাসিনা, প্রধানমন্ত্রী
‘জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজনে আমরা অতি কঠোর অবস্থান নেব। আমাদের অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য দানবদের বিরুদ্ধেও লড়াই করতে হবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়
আমির হোসেন আমু,শিল্পমন্ত্রী
জুমার নামাজের বয়ান নজরদারি করা হবে। যাঁরা খুতবা পড়াবেন, তাঁরা যেন প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সে বিষয়টিও দেখা হবে।
সচিবালয়ে ব্রিফিংয়ে
তোফায়েল আহমেদ,বাণিজ্যমন্ত্রী
এসব ঘটনায় দেশি-বিদেশি চক্র জড়িত। তারা বিদেশিদের টার্গেট কিলিং শুরু করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে
আনিসুল হক,আইনমন্ত্রী
জঙ্গিদের জামিনের ব্যাপারে বিচার বিভাগকে অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে
মোহাম্মদ নাসিম,স্বাস্থ্যমন্ত্রী
শোলাকিয়ার যুবকও নর্থ সাউথের। ওখানে কী শিক্ষা দেওয়া হচ্ছে, কী লেখাপড়া শেখানো হচ্ছে?
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে
নুরুল ইসলাম নাহিদ,শিক্ষামন্ত্রী
শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ, চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে
হাসানুল হক ইনু,তথ্যমন্ত্রী
বর্তমানে সরকারের একটাই নীতি—ওদের (জঙ্গিদের) ধ্বংস করে দেওয়া
প্রেস ইনস্টিটিউটে