জঙ্গি হামলার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান, কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন এলাকায় গুপ্তহত্যার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার মিলনায়তনে এ সভা হয়।
সভায় বক্তারা বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সম্পর্ক গড়েছে, তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাহলে কোনো শিক্ষার্থী বিপথগামী হবে না।
সাতকানিয়ার সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মো. ইদ্রিচ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যাপক মামুনর রশিদ, কাউন্সিলর সাইফুল আলম, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার আনোয়ারুল ইসলাম প্রমুখ।