প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমরা জঙ্গিদের বার্তা দিতে চাই, এই দেশ তোমাদের জন্য নিরাপদ না। বাংলার জনগণ জঙ্গিবাদ পছন্দ করে না। জঙ্গিদের জন্য দুঃসংবাদ আসছে।’
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি শহীদুল হক এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘জঙ্গি আস্তানা ঘেরাওয়ের পর প্রথমে তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়। এ জন্য তাদের সময়ও দেওয়া হয়। তারা তা না করে উল্টো যখন আমাদের ওপর হামলা করে, তখন আমরা পাল্টা হামলা করি।’
সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে শহীদুল হক বলেন, গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে সিলেটে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করছে। যেখানে জঙ্গি আস্তানা পাওয়া যাচ্ছে, সেখানেই তাদের ঘেরাও করা হচ্ছে। তারা কোথাও টিকতে পারবে না।