জঙ্গিদের জামিন ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়া হবে: আমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিরা যাতে জামিন না পায় সে জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমু এ কথা বলেন। তিনি ওই সভায় সভাপতিত্ব করেন।
আজকের এ বৈঠকে জঙ্গিবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাম্প্রতিক ঘটনায় যাতে কেউ উসকানি দিতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।