জঙ্গিদের জামিন ঠেকাতে কো-অর্ডিনেশন সেল জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের জামিন ঠেকাতে ‘কো-অর্ডিনেশন সেল’ গঠন জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জঙ্গিদের নাম কম্পিউটারে থাকা উচিত। জেলার পাবলিক প্রসিকিউটররা (পিপি) বোতাম টিপলে যেন জঙ্গিদের নাম জানতে পারেন। তাঁর অফিসের কম্পিউটারেও সন্ত্রাসীদের তালিকা থাকা দরকার। তারা কখন জামিন পাচ্ছে, কখন তারা জামিনের আবেদন করছে, তা যেন সহজে জানা যায়। জঙ্গিদের মামলা কোন আদালতে শুনানি হবে, তা নখদর্পণে রাখতে হবে।

‘কো-অর্ডিনেশন সেলের’ কাজের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, শুধু সেল গঠন করে ঘরে বসে থাকলে হবে না, পাবলিক প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাদের। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।