জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আইনজীবী সহকারী সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে গতকাল শনিবার আইনমন্ত্রী এ কথা বলেন। জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা জামিন নিয়ে বেরিয়ে এসে আবার জঙ্গি কাজে জড়িয়ে পড়ছে।
এর আগে জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।