জঙ্গিদের তথ্য জানাতে 'হ্যালো সিটি' অ্যাপের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচয় গোপন রেখে জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিতে ‘হ্যালো সিটি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের সমাজে আগে জঙ্গিরা ছিল না, এখনো থাকতে পারবে না। দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নকে ব্যাহত করার জন্য জঙ্গিরা সমাজে অপকর্ম চালাচ্ছে।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইজিপি বলেন, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শুধু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। জনগণকে সম্পৃক্ত করতে হবে।