জঙ্গিদের পক্ষে লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের পক্ষে লড়াই করতে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ তরুণ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।
নিহত তরুণ ব্রিটেনে বাংলাদেশি-প্রধান এলাকা টাওয়ার হ্যামলেটসের স্টেটনি গ্রিন এলাকার বাসিন্দা।
সম্প্রতি প্রচারিত আল-শাবাবের এক ভিডিওতে তিনি নিজেকে তালহা বলে পরিচয় দিলেও তাঁর প্রকৃত নাম তউফিল আহমেদ। সোমালি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের জড়িত থাকার কথা এই প্রথম জানা গেল।
বিবিসির অনুসন্ধানে জানা গেছে, তউফিল গত বছরের নভেম্বরে নিহত হয়েছেন।
আল-শাবাবের সঙ্গে প্রায় অর্ধশত ব্রিটিশ নাগরিকের বিভিন্ন ধরনের যোগসূত্র রয়েছে। তাঁদের মধ্যে ৩২ জন গোষ্ঠীটির পক্ষে সরাসরি লড়াইয়ে অংশ নিয়েছেন বলে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। লড়াইয়ে অংশ নেওয়া এসব ব্রিটিশ মুসলমানের মধ্যে এ পর্যন্ত নিহত হয়েছেন চারজন।