জঙ্গিদের বহনকারী প্রিজনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল বিমানবন্দরের কাছে গতকাল বুধবার বিকেলে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের বহনকারী প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে যায়। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে পুরান ঢাকার আদালতে হাজিরা শেষে জেএমবির ১৮ জন সদস্যকে একটি প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনের কাছে পৌঁছালে প্রিজন ভ্যানের সামনের একটি চাকা ফেটে যায়। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে যায়।
বিমানবন্দর থানার ওসি কামালউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত জঙ্গিদের বহনকারী প্রিজন ভ্যানটি পুলিশ সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে। পরে কাশিমপুর কারাগার থেকে আরেকটি প্রিজন ভ্যান আনিয়ে জঙ্গিদের সেটিতে তুলে পুলিশ ও কারারক্ষীদের যৌথ নিরাপত্তায় কাশিমপুর কারাগারে পৌঁছে দেওয়া হয়।