জঙ্গিদের বিচার প্রচলিত আইনেই সম্ভব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সে জন্য আইনমন্ত্রী আনিসুল হক দোয়া চেয়েছেন। তিনি বলেন, জঙ্গিদের বিচার প্রচলিত আইনেই সম্ভব।
গতকাল শুক্রবার বিকেলে আখাউড়া নাছরীন নবী পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পৌরসভার মেয়রের আয়োজনে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী দোয়া চান। এর আগে গণমাধ্যমের কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি কর্মকাণ্ডের বিচার প্রচলিত আইনেই সম্ভব। তবে এই বিচার দ্রুত হবে। জঙ্গিরা কেউই পার পাবে না। পুলিশের অভিযানে প্রতিদিনই জঙ্গি গ্রেপ্তার হচ্ছে।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফার সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।