জঙ্গিদের সঙ্গীদেরও নির্মূলের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের দমন করতে হলে তাদের সঙ্গীদেরও চিহ্নিত করে নির্মূল করার আহ্বান জানিয়েছেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ।
গত সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরে আয়োজিত এক সমাবেশে লোকমান আহমদ এ আহ্বান জানান। তিনি বলেন, জঙ্গিদের দমন করতে হলে জঙ্গি সঙ্গীদেরও নির্মূল করতে হবে। জঙ্গি ও তাদের সঙ্গীদের বর্জন ও বিচারের মুখোমুখি করতে হবে। এ উপলক্ষে দুপুরে বন্দরবাজার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে একটি শোভাযাত্রা হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ।